২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা থেকে ফেরার পথে বাস চাপায় যুবক নিহত  

টঙ্গীর তুরাগ তীরে বিশ্বইজতেমা থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 03:48 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার ভোরে এ দুঘর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুস সালাম জানান।

নিহত মো. বাইতুল্লাহ (২৩) রংপুরের পীরগাছা থানার শিবদেবচর এলাকার আবুবক্কর মিয়ার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আব্দুস সালাম জানান, টঙ্গীর বিশ্বইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে সাইনবোর্ড এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান বাইতুল্লাহ। ভোরে রংপুরে যাওয়ার জন্য রওনা হন তিনি।

“পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি বাস চাপা দিলে বাইতুল্লাহ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।”

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বাইতুল্লাহ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।