২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুই নারীর মৃত‌্যু

কুমিল্লায় চান্দিনা উপজেলায় একটি প্রাইভেটকারের চাপায় বাসের জন‌্য রাস্তার পাশে অপেক্ষায় থাকা দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ প্রাইভেটকারের এক যাত্রী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 11:01 AM

Updated : 11 Oct 2022, 01:20 PM

রোববার সকাল সোয়া ১০টার দিকে চান্দিনা বাসস্ট‌্যান্ডের পশ্চিম অংশে এ দুর্ঘটনা ঘটে বলে চান্দিনা থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান।

নিহতরা হলেন চান্দিনার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল বেগম ও দেবিদ্বার বাগুর এলাকার রবিউল্লাহ স্ত্রী নূরজাহান বেগম।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাব্বি (৪) নিহত পারুল বেগমের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মুস্তাফিজুর বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে বাসের জন্য দাঁড়িয়ে থাকা দুই নারী ও এক শিশুকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও শিশুটি গুরুতর আহত হয়।”

পরে কারটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে প্রাইভেট কারের এক যাত্রীও আহত হয় বলে জানান তিনি।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লাশ ও গাড়িটি চান্দিনা থানায় রাখা হয়েছে।