২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 06:20 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

শনিবার দুপুরে উপজেলার হিজলহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই শহিদুর রহমান জানান।

মৃত কবিতা রানী দাস (২৮) নড়াইলের ভেড়াবাদুরী এলাকার বাপ্পী দাসের (৩৫) স্ত্রী। তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

কালিয়াকৈরের হিজলহাটি এলাকার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়ায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন ওই দম্পতি।

এসআই শহিদুর বলেন, “পারিবারিক কলহের জেরে দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে বাপ্পী লাঠি দিয়ে কবিতার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ”

স্থানীয়দের দেওয়া খবরে বাড়ি থেকে বাপ্পীকে আটক করা হয় বলে জানান তিনি।