২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশের সম্মেলন

পুলিশ ও জনগণের সমন্বয়ে বিভিন্ন সমস্যা মাঠপর্যায়ে সমাধানের জন্য গঠিত কমিউনিটি পুলিশের সিরাজগঞ্জ সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 02:06 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

জেলা শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে শনিবার সকালে এ সম্মেলন হয়।

সম্মেলনে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, বাল্যবিয়ে, নারী-উত্ত্যক্ত, মাদক প্রভৃতি সমস্যা তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে সমাধানের জন্য কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।

পুলিশ ও জনগণের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে কমিউনিটি পুলিশ কাজ করে বলে তিনি জানান।

সম্মেলনে বক্তব্য দেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশের সিরাজগঞ্জ সদর থানা শাখার আহ্বায়ক মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশ কমিটির আহ্বায়ক আইনজীবী বিমল কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সুবর, সদর থানার ওসি হেলাল উদ্দিন।

বক্তারা জঙ্গি উত্থান, সন্ত্রাস, মাদক নির্মূলসহ বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যাক নারী-পুরুষ অংশ নেন। ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও ইমামসহ সাংবাদিকরা।