ইজতেমায় হৃদরোগে এক ব্যক্তির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আসা এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাবুল মিয়া নামে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। বিশ্ব ইজতেমায় যোগ দিতে বুধবার টঙ্গী আসেন তিনি।
টঙ্গী সরকারী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোকলেছুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন বাবুল।
“ইজতেমা ময়দান থেকে বাবুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চিকিৎসক মোকলেছুর বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুলের মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয় বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা পাঁচ ব্যক্তির।
