মুরাদনগরে ভাতিজার হাতে চাচা খুন
পারিবারিক কলহের জেরে কুমিল্লা মুরাদনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান ।
মৃত রফিকুল ইসলাম(৫২) পশ্চিম পাড়া গ্রামে প্রয়াত মফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় ভাতিজা মনিরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিদর্শক সাদেকুর বলেন, পরিবারিক বিরোধের জেরে সন্ধ্যায় চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুল তার চাচাকে এলোপাথারি ছুরিকাঘাত করেন। পরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে মনিরুলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একটি একটি হত্যা মামলা করা হয়েছে- বলেন তিনি ।
