২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নেত্রকোণা শহরে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 01:51 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে নাগড়া ঈদগাহ মাঠ এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সত্য দাস সৈকতের (২২) ওপর এ হমালার ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর আলম জানান।

দলীয় কোন্দলের জেরে ‘দলের প্রতিপক্ষ’ এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানালেও বিস্তারিত তথ্য পাওয়া যায়ানি।     

সৈকত শহরের নিউটাউন এলাকার শংকর দাসের ছেলে। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক শাহনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন গঠন করা জেলা কমিটি নিয়ে স্থানীয় ছাত্রলীগে বিরোধ চলছিল। এর জেরে রাতে বাসায় ফেরার সময় পথে সৈকতকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়।”

পরে স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে পরিদর্শক শাহনুর জানান।