২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির এইচএসসির ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৫ সালের এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 08:23 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার প্রকাশিত ফলে এ বছর পাশ করেছে ৬৮ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী।

এইচএসসি প্রোগ্রামের আওতায় এ বছর দ্বিতীয় বর্ষে ৬২ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৪৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা বাংলা লিংক থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ নম্বরে এসএমএস পাঠিয়েও জানা যাবে।