২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তিন দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জের বেলকুচি, তাড়াশ ও সলঙ্গা উপজেলায় তিনটি দুর্ঘটনায় দাদি-নাতনিসহ চারজন নিহত হয়েছেন; আহত হন তিন মোটরসাইকেল আরোহী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক আলী জানান, বেলা আড়াইটার দিকে সুবর্ণসাড়া এলাকায় গ্রামের একটি রাস্তা থেকে হেঁটে বড় সড়কে উঠছিলেন বৃদ্ধ লিয়াকত আলী।

“ওই সময় সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়েছেন।”

আহতদের নাম জানাতে পারেননি তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বেলা সাড়ে ৩টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে সলঙ্গার দবিরগঞ্জ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সলঙ্গার বেতুয়া গ্রামের জাহের আলীর স্ত্রী রাশিদা খাতুন ও তার নাতনি ইমা জাহান।

“ওই সময় ঢাকামুখী একটি বাসের ধাক্কায় দাদি-নাতনি ঘটনাস্থলেই মারা যায়।”

অপর দুর্ঘটনাটি ঘটে নাটোর-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায়।

বুধবার ভোরে এ মহাসড়কে মহিষলুটি এলাকায় ফরিদ নামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।