২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৫ জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 04:59 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বুধবার সকালে উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুজ তারেক জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জ পৌর জামায়াতের আমীর হেলাল আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপি সদস্য আজিজুর রহমান, কাজলশাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি খলিল আহমদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ ও সুলতানপুর ইউনিয়ন জামায়াতের নেতা মাস্টার আবুল কালাম আজাদ।

এসআই ইমরুজ বলেন, পৌর জামায়াতের আমির হেলাল আহমদ নেতৃত্বে আটগ্রাম এলাকার একটি বাড়িতে জামায়াতের নেতারা নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান এসআই।