সিরাজগঞ্জে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনের লুপলাইন পুনর্নির্মাণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী বলেন, লুপলাইনটি সোজা করে নির্মাণের জন্য মঙ্গলবার সকালে কিছু জায়গা খালি করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা রেলওয়ের জায়গা। এখান থেকে কেবল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
“নবনির্মিত লুপলাইনে পরপর দুইবার দুটি ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। লাইন বাঁকা থাকায় এ দুর্ঘটনা ঘটে। লাইনটি সোজা করে নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়।”
