জেলা পরিষদ নির্বাচন: নীলফামারীতে জামানত হারালেন ২৮ প্রার্থী
প্রথম বার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নীলফামারীতে জামানত হারিয়েছেন ২৮ প্রার্থী।
এর মধ্যে কোনো ভোট না পেয়ে ৯ প্রার্থী এবং মোট ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেয়ে ১৯ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন।
নির্বাচনে ১৫টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬৬ জন প্রার্থীর মধ্যে ২৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মধ্যে চারজন জামানত হারান বলে জানান তিনি।
এদের মধ্যে কোনো ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ১ নম্বর ওয়ার্ডের এ কে এম জাহাঙ্গীর আলম, মো. আব্দুল্লাহ, ফিরোজ পারভেজ, ৪ নম্বর ওয়ার্ডের এ টি এম নূর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ডের হাফিজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের বীরেন্দ্র নাথ শর্মা, ১৪ নম্বর ওয়ার্ডের রোকনুজ্জামান সেলিম ও ১৫ নম্বর ওয়ার্ডে শ্রী ভুবন চন্দ্র মহন্ত।
আট ভাগের এক ভাগেরও কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ২ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান বাবলু, ৬ নম্বর ওয়ার্ডের নব কুমার রায়, ১৪ নম্বর ওয়ার্ডে আতোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম ভুট্টু, ৮ নম্বর ওয়ার্ডের মোবাশ্বের রাশেদ্বীন, ১১ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ১২ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান, ১৫ নম্বর ওয়ার্ডের আজিজুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সিদ্দিকুর রহমান লায়ন, তৈয়ব আলী, ৫ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের তৈয়বর রহমান, ফরহাদ আজাদ ও ১৫ নম্বর ওয়ার্ডে আবুল সানওয়ার চৌধুরী বিয়েজ।
এছাড়াও ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মিনতি রাণী সেন, ২ নম্বরে আল্পনা রায় ও ভারতী রানী রায় এবং ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নিলুফা ইয়াছমিন জামানত হারিয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সংরক্ষিত পাঁচ ওয়ার্ডে ১৭ জন এবং ১৫ টি সাধারণ সদস্য পদে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
