২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলা শুরু

ঘন কুয়াশায় ঢেকে থাকায় পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 10:28 AM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শনিবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কুয়াশা বেড়ে নৌপথ ঢাকা পড়লে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে।”

ফেরি বন্ধ থাকার সময় শতাধিক যান নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে নয়টি ফেরি। আর নদীর দুই পারে পাঁচ শতাধিক যান আটকা পড়ে বলে জানান ব্যবস্থাপক গিয়াসউদ্দিন।

তিনি বলেন, কুয়াশা এত বেশি যে ফগলাইট জ্বেলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

গত তিন দিন ধরে রাত থেকে সকাল প্রায় ১০টা পর্যন্ত পদ্মার বিভিন্ন নৌপথে কুয়াশার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। প্রতি বছরই শীতের মৌসুমে প্রায়ই এমনটা হয়।

পুরনো খবর:

ঘন কুয়াশায় শিমুলিয়ায় ফেরি বন্ধ