২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে খুনের মামলায় কারাবন্দি যুবলীগ নেতার মৃত্যু

ফরিদপুরে হত্যা মামলার আসামি এক যুবলীগ নেতা কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 02:51 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

আব্দুল হান্নান (৫০) নামের ওই ব‌্যক্তি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের চতর গ্রামের আব্দুল জব্বার খানের ছেলে।

বুধবার গভীর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হান্নানের মৃত্যু হয় বলে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় জলিল শেখ হত্যা মামলার আসামি হান্নান গত বছর থেকে ফরিদপুর কারাগরে বন্দি ছিলেন।

“বুধবার রাত ১১টার দিকে অসুস্থ বোধ করায় হান্নানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কারা তত্ত্বাবধায়ক বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হান্নানের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।