গাজীপুর সিটির উপ-নির্বাচনে কাউন্সিলর হলেন মনির
গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ঘুড়ি প্রতীক নিয়ে মো. মনির হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন
বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।
চলতি বছরের ২ নভেম্বর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানাউর রহমানের মৃত্যু হয়। এর প্রেক্ষিতে বুধবার ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ঘুড়ি প্রতীকের মনির হোসেন চার হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলমগীর হোসেন ঠেলাগাড়ি প্রতীকে তিন হাজার ৩৭৩টি ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ১৭ হাজার ৪৬০ জন।
