২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপির ৩৮ নেতা-কর্মী কারাগারে

পুলিশের উপর হামলার মামলায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির ৩৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

বুধবার বিকালে কিশোরগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আ. ছালাম খান এ আদেশ দেন।

গত ১২ ডিসেম্বর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশের উপর হামলা ও আহত করার অভিযোগে কুলিয়ারচর থানার এসআই আবুল হাশেম বাদী হয়ে শরীফুলসহ ৪৭ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালত পুলিশের উপ-পরিদর্শক সুনীল সাহা।