২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচন: সুনামগঞ্জে নগদ টাকাসহ যুবক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আড়াই লাখ টাকাসহ জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থীর সমর্থককে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

আটক মমিনুল হক (৩২) সুনামগঞ্জ পৌর এলাকার উকিলপাড়ার আমিনুল হকের ছেলে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার আজমপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ জানান।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আমিনুল ইসলাম সেলিমের সমর্থক মমিনুল। গোপন সংবাদে নগদ আড়াই লাখ টাকা ও চার হাজার নির্বাচনী লিফলেটসহ তাকে আটক করা হয়।

তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি সেলিম।

তিন পার্বত‌্য জেলা বাদ দিয়ে ৬১টি জেলায় বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য নির্বাচনে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।