২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তুলার কারখানায় আগুন

ফেনীতে একটি তুলার কারখানায় আগুন লেগে উৎপাদিত তুলা ও কাঁচামাল পুড়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 04:18 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

সোমবার দুপুরে শহরের ফলেশ্বর এলাকার ওসমান শাহ তুলার মিলসে এ অগ্নিকাণ্ড হয় বলে ফেনী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খান্দকার ছানাউল হক জানান।

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্টেশন মাস্টার ছানাউল বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতে তা কারখানার আশপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কারখানার উৎপাদিত তুলা, মেশিন ও কাঁচামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

কারখানার মালিক কামরুল ইসলাম খন্দকারের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।