গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৭ ঘর ভস্মীভূত
গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকায় আগুন লেগে মালপত্রসহ ১৭টি ঘর পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে ওই এলাকার সাইদুর রহমানের বাড়ির একটি ঘরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সর্ভিসের দুটি ইউনিট গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৭টি ঘর, কয়েকটি ফ্রিজ ও টিভিসহ আসবাবপত্র পুড়ে যায়।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসিবুর তার প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন।
