২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অটোরিকশা চালককে ছুরি মেরে খুন

ফেনী শহরের বারাহিপুর এলাকায় এক অটোরিকশা চালককে ছুরি মেরে খুন করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 09:03 AM

Updated : 12 Apr 2022, 03:35 AM

নিহত মো. রাজিউল হক রাজু (১৯) সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের পেয়ার আহম্মেদের ছেলে।

সদর মডেল থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী শহরের বারাহিপুর এলাকায় রাজুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. রেদওয়ান জানান, রাজুর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী বলেন, পুলিশ ঘটনা তদন্তসহ খুনিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।