২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে অপেক্ষমান তালিকার ভর্তি ২৭ ও ২৮ ডিসেম্বর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অপেক্ষামান তালিকা থেকে ২৭ ও ২৮ ডিসেম্বর ভর্তি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘বি’ ইউনিটের অপেক্ষামান তালিকা থেকে ২৭ ডিসেম্বর এবং ‘এ’ ইউনিটের ২৮ ডিসেম্বর ভর্তি নেওয়া হবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়। চলে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য www.sust.edu/admission অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।