সাভারে ৩০৪টি পাখি উদ্ধার
সাভারের কবিরপুরের পাগলা বাজার থেকে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক পাখি উদ্ধার করেছে বন বিভাগ
বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনসংরক্ষক অসিত রঞ্জন পাল জানান, শুক্রবার অভিযান চালিয়ে উদ্ধার করা পাখিগুলো মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার করা পাখিগুলোর মধ্যে পাঁচটি টিয়া, ৩৫টি বাসন্তি লটকন তোতা, ১৮১টি কালো মাথা মুনিয়া, ৮২টি তিলা ঘুঘু ও একটি শঙ্খচিল রয়েছে।
অভিযানে খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়েছেন ওই অভিযানে নেতৃত্ব দেওয়া বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরির্দশক অসীম মল্লিক।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মোতাবেক সব ধরণের বন্যপ্রাণী ক্রয়- বিক্রয়, বহন, পরিবহন, আটক, শিকার, ভক্ষণ দন্ডনীয় অপরাধ বলেন জানান এই বন কর্মকর্তা।
