২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার খেয়ে অচেতন, ঘরের মালামাল লুট

মাগুরায় খাবার খেয়ে পরিবারের সদস্যরা অচেতন হয়ে যাওয়ার পর এক বাড়ি থেকে মালামাল লুটের ঘটনা ঘটেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ি গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার এস আই তরিকুল ইসলাম।

এ ঘটনায় অসুস্থ মজিদ মোল্লা (৬০), তার স্ত্রী ঝর্ণা বেগম (৫০) ও ছেলে গোলাম খবিরকে (৩২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন গোলাম খবির বলেন, বুধবার রাত ১০টার দিকে বাবা- মা ও তিনি রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। সকাল ৯ টার দিকে তার কিছুটা সংজ্ঞা ফিরে এলে দেখতে পান ঘরের আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে।।

ঘর থেকে নগদ অর্থ, সোনার গহনা, বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানান তিনি।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।

রান্না ঘরে থাকা খাবারের মধ্যে কেউ চেতনা নাশক মিশিয়ে রেখেছিল বলে ধারণা করছেন খবির।

এসআই তরিকুল বলেন, পুলিশ ঘটনা শুনেছে। এ ব্যাপারে ভুক্তভোগিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।