২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

মঠবাড়িয়া থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার সিংগাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার (৩২) ওই গ্রামের হালিম মৃধার মেয়ে।

গ্রেপ্তার সাগর সরদারের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

ওসি মোস্তাফিজুর বলেন, দাম্পত্য কলহের জেরে গত ঈদুল আজহার আগে সাগর-রাবেয়ার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে বাবার বাড়িতেই থাকতেন রাবেয়া। বুধবার রাতে সাগর মুন্সীগঞ্জ থেকে এসে শ্বশুর বাড়িতে লুকিয়ে থাকে।

“রাতে রাবেয়া বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ওঁৎ পেতে থাকা সাগর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।”

পরে বৃহস্পতিবার সকালে সিংগাইর বাজার থেকে সাগরকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে হালিম মৃধা বাদী হয়ে বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেছেন।