২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় নারী শ্রমিককে হত্যার অভিযোগ, স্বামী আটক

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে এক নারী শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 02:44 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার সকালে উপজেলার উলাশি কেবি ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে শার্শা থানার এসআই মুরাদ হোসেন জানান।

নিহত ফতেমা খাতুন (১৯) সাতক্ষীরার আশাশুনি থানার খাসবাগান গ্রামের রফজান আলির স্ত্রী।

আটক রফজান আলি (২৫) একই এলাকার মিজানুর রহমানের ছেলে।তিনি ও ফাতেমা একই ইটভাটার শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মুরাদ বলেন, সকালে পারিবাবিক কলহের জেরে রফজানের সঙ্গে ফাতেমার কথাকাটি হয়।এক পর্যায়ে রফজান লাঠি দিয়ে ফাতেমার ঘাড়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।

“পরে ফাতেমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে রাফজান তাকে হত্যা করে।”

এসআই বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ উদ্ধার এবং রাফজানকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।