কেরানীগঞ্জে কিশোরের খণ্ডিত লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দুই এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. কাউসার জানান, সোমবার সকালে কদমপুর এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে ওই কিশোরের মাথা ও বাঁ পা এবং চরকুণ্ডুলিয়া এলাকায় লাশের ডানপাসহ শরীরের বাকি অংশ পাওয়া যায়।
আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরের পরনে জিন্সের হাফ প্যান্ট ছিল।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই কাউসার বলেন, খণ্ডিত লাশ আলাদা জায়গায় ফেলে রাখার ধরন দেখে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তারা।
ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
