২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তিন সন্তানের এক জননীর লাশ পাওয়া গেছে; যাকে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 09:25 AM

Updated : 12 Apr 2022, 03:33 AM

উপজেলার হজরতপুর ইউনিয়নের ইটাভাটা গ্রামের শ্বশুরবাড়ি থেকে রোববার বিকালে লাশ উদ্ধার করা হয় বলে জানান কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান।

নিহত সাবিনা বেগম (৩০) ওই গ্রামের খোরশেদ আলমের (৪০) স্ত্রী।

এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে সাবিনার মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

“সাবিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”

নিহত সাবিনার বড় ভাই স্বপন রোববার রাতেই সাবিনার স্বামী খোরশেদ আলমসহ চারজনের নামে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন বলে জানান এসআই মনিরুজ্জামান।

লাশ উদ্ধারের পরপরই প্রধান আসামি খোরশেদ আলমকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।