ভালুকায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন
ময়মনসিংহের ভালুকায় এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে বন্ধুদের বিরুদ্ধে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার খুঁজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান।
নিহত রাজিব (২৭) কলেজ রোড এলাকার আব্দুল মতিনের ছেলে।
ওসি মামুন বলেন, কথা কাটাকাটির জেরে বন্ধুরা রাজিবকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
