২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার কম্প্রেসারে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রাখা হয় বলে কারখানার মহা ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান ।

তিনি বলেন, “শনিবার সকাল থেকে কম্প্রেসারে ক্রটি দেখা দিচ্ছিল। এতে ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। কম্প্রেসারের ত্রুটি মেরামতের জন্য বিকাল থেকে কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছে।”

ইতোমধ্যে ত্রুটি সারানোর কাজ শুরু হয়েছে জানিয়ে ওমর খৈয়াম বলেন, পুনরায় উৎপাদনে ফিরতে কমপক্ষে ৭/৮ দিন সময় লাগতে পারে।

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত ৩০ নভেম্বর উৎপাদনে ফিরে আশুগঞ্জ সার কারখানার।  একই সমস্যার কারণে গত গত ৫ ডিসেম্বর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কয়েকদিন পর আবার সার উৎপাদন শুরু হয়।