হামলার প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের সড়ক অবরোধ
সহকর্মীকে মারধরের প্রতিবাদে গাইবান্ধা শহরে শনিবার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
এ হামলার জন্য গাইবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি নুর এ হাবিব টিটনকে দায়ী করে তার গ্রেপ্তার দাবি করেছেন প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকসহ অন্য সাংবাদিকরা।
