২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি স্কুলে ভর্তিতে কোটা চান চা শ্রমিকরা

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে সন্তানদের জন্য কোটা রাখা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

শনিবার দুপুরে লাক্কাতুড়ার সাতটি চা বাগানের শ্রমিকরা ‘চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন কমিটির’ ব্যানারে আম্বরখানা-বিমানবন্দর সড়কে এ কর্মসূচি পালন করে বলে বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান।

চা শ্রমিক রাজু গোয়ালা ও হৃতেশ মোদী জানান, দীর্ঘদিন ধরে চা-বাগান এলাকায় কোনো সরকারি স্কুল না থাকায় চা-শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ ছিল না।

সম্প্রতি এখানে একটি উচ্চ বিদ্যালয় হয়েছে, তাতে চা শ্রমিকদের সন্তানদের জন্য কোনো কোটা না নাই। এ কারণে তাদের সন্তানরা ভর্তি হতে পারছেন না তারা।

অবিলম্বে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের সন্তানদের জন্য কোটা চালুর দাবি জানান তারা।

ওসি মোশাররফ বলেন, স্কুলে ভর্তির কোটার দাবিকে চা শ্রমিকরা কিছু সময় আম্বরখানা-বিমানবন্দর সড়কে অবস্থান করে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, চা শ্রমিকদের সন্তানরা যাতে এ স্কুলে পড়ালেখার সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।