২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্ডদের কর্মবিরতিতে ময়মনসিংহ থেকে ট্রেন বন্ধ

গার্ডদের কর্মবিরতিতে ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 04:24 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

বুধবার দুপুর থেকে গার্ডরা সিগন্যাল না দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান ময়মনসিংহের স্টেশন সুপার হরি গোপাল সেন।

তিনি বলেন, কয়েকদিন আগে গার্ডদের সঙ্গে সমন্বয় করে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গার্ড রুমে তাদের বিশ্রামাগার নির্মাণের সিদ্ধান্ত নেন।

“সেই সিন্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গার্ডদের স্টোর রুম থেকে মালামাল সরানোর নির্দেশ দেয়। গার্ডরা মালামাল না সরালে নিজেরাই স্টোর রুমের মালামাল সরিয়ে তালা দিয়ে দেয়।”

এর জেরে গার্ডরা ময়মনসিংহ থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বলে জানান তিনি।

তবে বিষয়টি সমাধানের মাধ্যমে বিকাল ৪টার আগেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্টেশন সুপার।