দুই জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিয়েছে বিজিপি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে নির্যাতন করে সাড়ে তিন ঘণ্টা ছেড়ে দিয়েছে মিয়ানমানের সীমান্ত রক্ষীবাহিনী বিজিপি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাফ নদীর হ্নীলার ফুলের ডেইল এলাকা পয়েন্ট দিয়ে তারা ফেরত আসে বলে জানান বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
আবুজার বলেন, বেলা সাড়ে ৩টার দিকে মিয়ানমারের জলসীমায়মাছ ধরার সময়বিজিপির একটি টহল দল স্পিড বোট নিয়ে এনে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।
“স্থানীয় জেলে এবং পরিবার বিষয়টি বিজিবিকে জানালে তাদের সঙ্গে যোগাযোগ করার আগেই জেলেদের শারীরিক নির্যাতন করে ছেড়ে দেয়।”
ফেরত আসা জেলেরা নিজ বাড়িতে গেছেন বলে জানান বিজিবি কর্মকর্তা।
