২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দির থেকে কৃষ্ণের রুপার বাঁশি ‘চুরি’

ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি রাধা-গোবিন্দ মন্দির থেকে রুপার বাঁশিসহ সোনার গয়না ও টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 03:54 PM

Updated : 25 Jul 2022, 09:33 PM

উপজেলার হরিস্কুল পালপাড়ার রাধা-গোবিন্দ মন্দিরে সোমবার রাতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মন্দিরের সেবায়েত কল্পনা রানী পাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার ভোরে মন্দিরের দরজা খোলা দেখতে পাই। পরে স্থানীয়দের নিয়ে ভেতরে ঢুকে দেখি মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।

“গোবিন্দর হাতের ১২ ভরি ওজনের রুপার বাঁশি, রাধা-গোবিন্দর পাঁচ ভরি রুপার গয়না, এক ভরি সোনার গয়না, প্রণামীর বাক্সে থাকা ১৫ হাজার টাকা খোয়া গেছে।”

কল্পনা রানী থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।

নবাবগঞ্জ থানার সহকারী এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ আনেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।