সাভারে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় সাভারের আমিন বাজারে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাছেদ মিয়া জানিয়েছেন।
নিহত উম্মে কুলসুম (৭৫) সালেপুর এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বাছেদ বলেন, ভোরে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবহনকারী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পেছনে থাকা আরেকটি ট্রাকও তাকে চাপা দেয়।
পরে পথচারীরা পেছনের ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
