ফেনীতে ‘ইনডোর’ বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন
ফেনীর দাগনভূঁইয়ায় নির্মিত হচ্ছে ‘ইনডোর’ বিদ্যুৎ উপকেন্দ্র।
রোববার উপজেলার লতিফপুরে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন।
পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোস্তফা কামাল, সাবেক প্রকল্প পরিচালক মিজানুর রহমান খান, এনার্জিপ্যাক চেয়ারম্যান রবিউল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরোজ কুমার সাহা, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমান, দাগনভূঁইয়া পৌরসভার মেয়র ওমর ফারুক খান প্রমুখ।
তাছাড়া ফেনীতে আঞ্চলিক কার্যালয়, দুটি বিদ্যুৎ উপকেন্দ্র ও একটি ইউনিয়নের শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান।
