২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

ফেনী সদরে বাসচাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 03:10 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক আলী (৩৫) সদর উপজেলার গোবিন্দপুরের মাওলানা মতিউর রহমান বাড়ির ফজলুল করিমের ছেলে। তিনি লালপুল আল রাজী একাডেমির সহকারী শিক্ষক ছিলেন।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, লালপুল থেকে ফেনী আসার পথে মোবারক আলী টাউন সার্ভিস বাসে উঠার সময় পড়ে যান। এরপর আবার ওঠার চেষ্টা করলে পা পিছলে বাসের নীচে পড়ে যান।

“স্থানীরা উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।