২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের আগুনে পুড়ল ৭ দোকান-ঘর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্থানীয় মার্কেটে আগুন লেগে চারটি দোকান ও তিনটি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 10:12 AM

Updated : 12 Apr 2022, 03:30 AM

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, শনিবার  রাত আড়াইটার দিকে আশপাড়ামোড় এলাকায় হাজী এমদাদ হোসেনের মার্কেটে এ অগ্নিকাণ্ড হয়।

এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জিহাদ মিয়া বলেন, রুহুল আমিনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশে ছড়িয়ে পড়লে একটি স্টুডিও, একটি মোবাইল ফোন এবং একটি ফার্মেসীসহ এমদাদ হোসেনের তিনটি ঘরের চাল ও মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জিহাদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।