কুড়িগ্রামে বিজিবির হাতে ভারতীয় গরু আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত থেকে ভারতীয় গরুসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.জাকির হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, শনিবার ভোরে ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি ও নাগেশ্বরীর ধলডাঙ্গা সীমান্ত থেকে অবৈধভাবে আনা ১৫টি ভারতীয় গরু আটক করা হয়।
এছাড়াও নাগেশ্বরীর মাদারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় পন্য আটক করা হয় বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
