২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য শোভাযাত্রায় কুমিল্লা মুক্তদিবস উদযাপন

কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কুমিল্লা মুক্তদিবস উদযাপন করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2016, 03:16 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রা বের হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল অনুষ্ঠানে অংশ নেন।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।

কুমিল্লা মুক্তদিবস সম্পর্কে মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, একাত্তরের ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা চৌদ্দগ্রামে অবস্থান নেন। পরদিন সকালে সেখান থেকে তারা কুমিল্লা এয়ারপোর্ট আক্রমণ করেন।

“এয়ারপোর্টে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হলে তারা পরাজিত হয়ে ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়। আর মুক্তিযোদ্ধারা কুমিল্লা টাউন হলে এসে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পরে আর পাকবাহিনী আক্রমণ করেনি।”