ফেনীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ফেনীর সোনাগাজী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার ভোররাতে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।
হুমায়ুনের বাবা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাত ৩টার দিকে ১৫/২০ জন মুখোশধারী সশস্ত্র ‘ডাকাত’ তাদের শাহানা ম্যানশনের বাড়ির প্রধান দরজার তালা কেটে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
“পরে তারা ঘরের অন্যান্য সদস্যদের রশি ও শাড়ি দিয়ে বেঁধে আটভরি স্বর্ণালঙ্কার, ১০ হাজার টাকা, দুটি মোবাইল ফোনসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুটে করে পালিয়ে যায়।”
ওসি জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
