২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

শেরপুরের শ্রীবরদীতে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার সকালে উপজেলার খোশালপুর বলদিয়ারচর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান শ্রীবরদী থানার ওসি এস আলম।

নিহত আনোয়ার হোসেন আনু (৪০) ওই গ্রামের বাসিন্দা।

ওসি বলেন, সোমবার রাত ৯টার দিকে ধানক্ষেত পাহার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন আনু। এরপর তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্বজনরা। পরে সকালে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

“নিহতের মাথা, গলা ও থুতনিসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চি‎হ্ন রয়েছে। তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।