২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে অজ্ঞাত নারীর লাশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ; ‍যিনি রোহিঙ্গা বলে দাবি স্থানীয়দের।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার বেলা ১ টার দিকে টেকনাফ বন্দর সংলগ্ন নাফ নদী থেকে ওই নারীর উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।

আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি।

সোমবার নাফ নদীর মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর বাংলাদেশি অংশ থেকে তিন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয়রা।

উদ্ধার লাশ নৌকাডুবিতে নিখোঁজ কারো হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

ওসি আব্দুল মজিদ বলেন, দুপুরে নাফ নদীতে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসমপাতাল মর্গে পাঠায়।

“শুধু পেটিকোট পরা ওই নারীর চোখ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।” 

তিনি অনুপ্রবেশ চেষ্টাকারী কোনো রোহিঙ্গা কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত ২১ অক্টেবর থেকে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে আসছে। এ পর্যন্ত রোহিঙ্গা বহনকারী অনেক নৌকা সীমান্ত রক্ষাকারী টহল দলের সদস্যদের বাধার মুখে ফিরেও গেছে বলে দাবি বিজিবির।