২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাড়ে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছয় লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 01:19 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

মঙ্গলবার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ এবং সাগরে  অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্টনাফিউর রহমান জানান।

আটকরা হলেনটেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার জমির উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মো. জোবায়ের ও বাবু মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাফিউর বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে ভোরে ছেঁড়াদ্বীপ থেকে ২ নটিক্যাল মাইল দূরে সাগরে কোস্টগার্ডের একটি দল অবস্থান নেয়।

“এসময় তারা একটি মাছ ধরার ট্রলারকে থামার জন্য সংকেত দিলে ট্রলারটিপালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক ও ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

তাছাড়া সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ অংশের সৈকত এলাকায় কোস্টগার্ড অভিযান চালায় বলে নাফিউর জানান।

তিনি বলেন, এ সময় মাথায় বস্তা বহনকারী সন্দেহজনক তিন ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের দেখে বস্তা ফেলে দৌঁড় দেয়।কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলেও তাদের আটক করতে পারেনি।

“পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”