২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার চাদরে শীত এল শেরপুরে

কদিন ধরেই রাতে আর সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে শেরপুর জনপদ। হিমেল হাওয়ার পরশে শীতও বাড়ছে একটু একটু।

শেরপুর প্রতিনিধি

মো. আব্দুর রহিম বাদল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 09:42 AM

Updated : 11 Oct 2022, 09:25 PM

বেশ কদিন ধরে রাত থেকে সকাল ৯টা-১০টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। হেডলাইট জ্বেলে ধীরগতিতে চলাচল করে সব যানবাহন।

সড়কের পাশে থাকা বৈদ্যুতিক বাতিগুলো জোনাকপোকার মতো দেখা যায়। কয়েক গজ দূরের জিনিসও সহসা চোখে পড়ে না।

শীতের আমেজে ফুটপাতে বসছে পিঠার দোকান। সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত এবং ভোরে দেদার বিক্রি হচ্ছে ভাপা ও চিতই।

ওদিকে বসে নেই সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগবালাই। তারা আসতে শুরু করেছে ইতোমধ্যেই।