২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেল শিক্ষার্থীকে মারধরের তদন্তে কমিটি

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ আয়োজনের পর ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 11:36 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

সোমবার জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব একথা জানান।

এছাড়া তিনি হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলেও জানান।

রকিবুল বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সরকার মোহাম্মদ সব্যসাচীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপর সদস্যদের নাম তাক্ষণিকভাবে জানা যায়নি।

মারধরে আহত হাফিজ ও মহীদুল বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করায় শুক্রবার রাতে তাদের মারধর করা হয়।

এ ঘটনার জন্য তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের নবগঠিত ছাত্রলীগ কমিটির কয়েকজন নেতাকে দায়ী করেন।

রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মিলাদ মাহফিলের আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেনি। বহিরাগতদের ইন্ধনই এ ঘটনার মূল কারণ।”

শুক্রবার রাতে নিজেদের রুম থেকে ডেকে বাঘমারা হোস্টেলের ২০৫ নম্বর কক্ষে নিয়ে হাফিজ ও মহীদুলসহ পাঁচ ছাত্রকে হাত-পা বেঁধে রাতভর শারীরিক নির্যাতন করে একদল যুকব।

পরদিন সকালে মেডিকেলের অধ্যাপক ডা. শংকর নারায়ণ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে শিক্ষার্থীদের এভাবে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ দোষীদের বিচার দাবি করেন।

পুরনো খবর:

ময়মনসিংহ মেডিকেলের ৫ শিক্ষার্থীকে নির্যাতন