২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে ট্রলার ডুবে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

সোমবার বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের জানান।

নিহত ইকবাল হোসেন (৩০)মুন্সীগঞ্জের গজারিয়ার কালীপুরা এলাকার নূর মোহাম্মদ কমান্ডারের ছেলে । তিনি কিশোরগঞ্জ চরে ফেরি করে মশারি বিক্রি করতেন।

ওসি বলেন, চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনী নদী পারাপারের সময় বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ইকবাল হোসেন ডুবে যান। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।