২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি স্কুলের সুবর্ণ জয়ন্তী ৩০-৩১ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ওই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 06:42 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

‘সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী’ উদযাপন উপ-পরিষদের সদস্য ও স্কুলের সাবেক শিক্ষার্থী জুলফিকার মান্নান জামি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আগ্রহীদের ictc.ru.ac.bd/ruschool অথবা www.rus-reunion.org ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুলের কর্মজীবী সাবেক শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা এবং পরিবারসহ রেজিস্ট্রেশন করলে এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাবেক শিক্ষার্থী হলেও যাদের এখনও শিক্ষাজীবন শেষ হয়নি তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।