২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

ফেনীতে আগুন লেগে টিনের একটি ঘর পুড়ে মারা গেছে প্রতিবন্ধী একটি শিশু।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 01:03 AM

Updated : 20 Aug 2022, 02:25 PM

রোববার রাতে শহরের বারাহিপুর এলাকার আবু বক্কর সড়কের নাসির মিয়ার কলোনি বৈদ‌্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এসময় ওই ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশু আবদুল্যাহ (৮) নিহত হয়। তার বাবা বাবুল হোসেন রিকশা চালান।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খোন্দকার ছানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। গৃহকর্তা বাবুল হোসেন, তার স্ত্রী ও দুই সন্তান ঘর থেকে বের হতে পারলেও তাদের ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী ছেলে আবদুল্যাহ আটকা পড়ে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর পর আবদুল্যাহর দগ্ধ লাশ উদ্ধার করে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।