২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল ‘পাচারের সময়’ আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

রোববার বিকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে কঞ্চিবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহেদ জানান।

তিনি বলেন, “ স্থানীয় ডিলার এমিল ছাদেকিন বিকালে ৬৫বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রলিযোগে পাচারের সময় এলাকাবাসী দেখে ফেলে। এ সময় তারা তা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই চালগুলো জব্দ করে।”

তবে ডিলার, ট্রলির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ ওয়াহেদ।